1. salmankoeas@gmail.com : admin :
নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ! - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড !

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২০২ Time View

নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা
করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড !

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে
পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়- সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেট মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগীতা করে। অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, বেনু স্টোরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানাকে ৫ হাজার অর্থদণ্ড করা হয়।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে অর্থদণ্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

 


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading