1. salmankoeas@gmail.com : admin :
নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ২জন জুয়ারী গ্রেফতার। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ২জন জুয়ারী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৮ Time View

নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ২জন জুয়ারী গ্রেফতার।

তানসেন আলী মন্টু, ক্রাইম রিপোর্টার

নাটোরের সিংড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে ২জন জুয়ারী’কে আটক করা হয়। রবিবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ২জন জুয়ারী কে আটক করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বিভিন্ন জেলা হতে মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল যোগে জুয়ারী রা উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার, কুড়িপাকিয়া, দক্ষিণ শুকান গাড়ী, সাহেবের আধখোলা, বামিহাল বাজার, ও ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ি, মুশিগাড়ি, একশিং, তারাই, বড়গাঁও বিয়াস সহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে নিয়মিত জুয়া খেলে। রবিবার দিবাগত রাত এগারোটা হতে একটা পর্যন্ত গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটককৃত আসামিরা হলেন,
১। মোঃ বেলাল হোসেন (৫৩) পিতা মোঃ আজহার আলী, ২। মোঃ দেলোয়ার হোসেন (৪৫) পিতা অজ্ঞাত, উভয়ের সাং উত্তর সুকানগাড়ী,থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া।

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো কয়েকজন জুয়ারী পালিয়ে যায়। নাটোর কাদিরাবাদ সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির বলেন, আটককৃত আসামিদের আটক করে নিকটস্থ সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জুয়ারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!