1. salmankoeas@gmail.com : admin :
নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯৭ Time View
নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ফজলে রাব্বি। তাঁর এই সুসংবাদে লাখাইয়ের সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে।

ফজলে রাব্বি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে মনের গভীর থেকে আন্তরিক আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন লাখাই প্রেস ক্লাবের সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এবং জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি ও লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক পারভেজ হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থা
সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ।

এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি পারভেজ হাসান বলেন, “ফজলে রাব্বির মতো একজন যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের হাত ধরে লাখাইয়ের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ, তাঁর দূরদর্শী ভাবনায় এই বিদ্যালয়টি এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পাশাপাশি তাঁর এই গৌরবময় অর্জনে যৌথভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে লাখাই উপজেলা প্রেস ক্লাব, লাখাই প্রেস ক্লাব এবং তাঁর বন্ধু মহল। সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতির বলিষ্ঠ নির্দেশনায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হবে।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তিনি বর্তমানে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি লাখাই উপজেলা বিএনপির সদস্য এবং লাখাই উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য।
ফজলে রাব্বি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীও গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলায় সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আরওপড়ুন…….. মানবতার হাত ধরে নতুন পরিবার পেল সেই নবজাতক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!