1. salmankoeas@gmail.com : admin :
নাশকতার আশঙ্কায় রাজধানীতে চিরুনি অভিযান : পুরো আগস্টজুড়েই ডিএমপির তৎপরতা - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোর কেপ্রকাশ্য মাথা ন্যাড়া, কান ধরে উঠবস নাখে খত দেওয়া অভিযোগ মাধবপুরে ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি: লাখাই বলভদ্র সেতু সংলগ্ন গর্ত বিঘ্নিত যানবাহন চলাচল লাখাইয়ে পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন পানির তলে। লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন: কাজিপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৯ নারী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

Join 4 other subscribers

নাশকতার আশঙ্কায় রাজধানীতে চিরুনি অভিযান : পুরো আগস্টজুড়েই ডিএমপির তৎপরতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯৫ Time View

ঢাকা প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা হচ্ছে—এমন আশঙ্কায় রাজধানীজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগস্ট মাসজুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “আগস্ট মাস ঘিরে নানারকম শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও এসব বিষয় উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।”

ডিসি মাসুদ আলম আরও বলেন, “সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পেয়েছে পুলিশ। যদিও বর্তমানে কোনো সরাসরি হুমকি নেই, তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের অবস্থান করার তথ্য রয়েছে। এসব স্থানে কড়া নজরদারি চলছে।”

তিনি জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস এবং বস্তি এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, “চিরুনি অভিযান চলছে এবং আগস্ট মাসজুড়েই তা অব্যাহত থাকবে।”

পুলিশের এই উদ্যোগে রাজধানীবাসীর মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading