1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতেই হবে চীনের দেওয়া হাসপাতাল, স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীতেই হবে চীনের দেওয়া হাসপাতাল, স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৭৩ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতেই নির্মাণ হবে চীনের দেওয়া ১০০ সয্যা বিশিষ্ট হাসপাতাল এ কথা জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তিনি নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এ কথা জানান।

 

তিনি বলেন,”উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশেপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম এগুলো মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে অনেকটা পজেটিভ স্থানে করছব। ”

জায়গাটির ব্যাপারে পরিচালক বলেন, “টেক্সটাইলের এই জেলা প্রশাসকের প্রস্তাবিত পরিত্যক্ত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি। ফেসবুকে যা লেখালিখি চলতেছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।”

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, “ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছিলেন, ১০ থেকে ১২ একর জায়গার কথা। কিন্তু আমরা এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবো।”

তিনি বলেন, “উত্তর বঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।”

এসময় উপস্থিত ছিলেন— নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!