1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খুশি (কম্বল) বিতরণ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খুশি (কম্বল) বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮০ Time View

নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খুশি (কম্বল) বিতরণ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী পৌরসভার উদ্যোগে নীলফামারী সদরে অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি)বিকাল ৪টায় নীলফামারী পৌরসভার উদ্যোগে নীলফামারী শিল্পকলা একাডেমিতে গরিব অসহায় ও দুস্থ মানুষের খুশি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নীলফামারীর পৌর প্রশাসক মোঃ সাইদুর রহমান। বৈষম্য বিরোধী আন্দোলন নীলফামারী জেলা শাখার সর্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র। আরো উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ ও সুবিধাভোগীরা।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারী। শীতের কালে এ জেলায় প্রচন্ড শীত পড়ে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে জেলার মানুষ অনেক পিছনে। এখানকার বেশিরভাগ মানুষ গরীব ও অসহায়। আমরা সব অসহায় গরিব দুস্থ মানুষকে শীত বস্ত্র দিতে পারবো না। কিন্তু কিছু মানুষকে দিতে তো পারছি? এভাবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসলে হয়তোবা চাহিদা আর অনেকটুকুই দেওয়া সম্ভব হতো।

জেলা প্রধান অতিথি নায়িরুজ্জামানের হাত থেকে কম্বল পেয়ে সুবিধাভোগীরা মহা খুশি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!