1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষমবৃদ্ধি ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষমবৃদ্ধি ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৫ Time View

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষমবৃদ্ধি ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে শহীদ মিনার চত্বর থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) বিকাল ৪টা- সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনার চত্বর থেকে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি । “জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রম জেলার চৌরঙ্গী মোড়,বড়বাজার, মাদার মেড়, বাটার মোড়, গাছবাড়ি, কালিতলা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আবু সাঈদ লিওন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব মোঃ আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক রতন সরকার, মোঃ রইসুল ইসলাম অম্লান, বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোঃ মোঃ সাইদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিক সাদিক, সদস্য শাকিল ইসলাম, শরীফ ইসলাম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মী বৃন্দ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আবু সাঈদ বলেন, জুলাই এর গণ বিপ্লব যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায় তবে, শহীদ ও আহতরা প্রত্যেককেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। আওয়ামীলীগ দীর্ঘ সময় ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একদল খেয়েছে আরেক দল খাবে এরকম ব্যবস্থা করতে দেওয়া যাবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!