1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নীলফামারীতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬২ Time View

নীলফামারীতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে অনতিবিলম্বে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি পূরণের জন্য সংবাদ সম্মেলন।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নীলফামারী শাখা নেতৃবৃন্দ।

রবিবার (৩ মার্চ) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নীলফামারী শাখা সাবেক সভাপতি ডা. সৈয়দ মো. মাসুদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান, বাহাগিলী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল গফুর সহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদান সহ চার দফা দাবি পূরণ করে তা বাস্তবায়নের কথা বলা হয়। বক্তারা বলেন, অতি শীঘ্রই দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ প্রদান করার কথা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!