1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে তুহিনের বক্তব্য : “বেহেস্তের টিকিট বিক্রি করছে একটি দল” - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীতে তুহিনের বক্তব্য : “বেহেস্তের টিকিট বিক্রি করছে একটি দল”

নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৪০ Time View

নীলফামারী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, একটি রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনের জন্য তাদের দলের মনোগ্রাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিয়েছে। এখন আবার তারা ‘বেহেস্তের টিকিট’ বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (১ অক্টোবর) নীলফামারীর ডোমার উপজেলার কেতকিবাড়ী, উত্তর গোমনাতি ও গোলাবাড়ী ইউনিয়নে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ওই দলটি বাংলাদেশের বিপক্ষে অবস্থান করে পাক বাহিনীকে তথ্য দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে। তাই জামায়াতে ইসলামী থেকে সাবধান থাকতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তুহিন বলেন, “জামায়াতে ইসলামী ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। বাংলাদেশের সব ধর্মের মানুষের সমান অধিকার আছে। তাই আমরা সবাই বাংলাদেশী। উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডোমারে আসার পর থেকেই এলাকায় সর্বত্র বিদ্যুৎ পৌঁছায়। বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় আর কোনো রাস্তা কাঁচা থাকবে না।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তুহিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

আরওপড়ুন…“হিন্দু-মুসলিম মিলেই শান্তির বাংলাদেশ গড়তে চাই: সাবেক এমপি ফয়সল”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!