1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
​নীলফামারী: নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে ভুক্তভোগী শিশুটি পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম দৃষ্টান্তমূলক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

​মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন মোখছেদ। ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানালে, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র এক বছরের মধ্যে সকল সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
​রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীর বাবা বলেন, “দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করায় আমরা বিচার বিভাগ ও সরকারের প্রতি কৃতজ্ঞ। এ ধরনের দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ অনেক কমে আসবে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাত্র এক বছরের মধ্যে বিচারকাজ শেষ হওয়ায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরওপড়ুন…… ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!