1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ বাদশা প্রামান, নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৮ Time View

মোঃ বাদশা প্রামান, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। সোমবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরুল ইসলাম লিটনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং জান্নাতুল নেছা রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্ব পালন করেন। এতে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় গৃহবধূ হাসিনা বানু বলেন, “আমি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগলেও অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত উপকারী।”

গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের মেম্বার জানান, “লিটন ভাই শুধু রাজনীতিক নন, তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়।”

“এ প্রসঙ্গে সাবেক ছাত্রনেতা কাবেরুল ইসলাম লিটন মুঠোফোনে বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের নয়, মানুষের কল্যাণে কাজ করারও সুযোগ। অনেকেই অর্থাভাবে চিকিৎসা” নিতে পারেন না, তাই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। “ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।””

আরওপড়ুন…দেওয়ানগঞ্জে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!