1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত লাখা উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল, সাংগঠনিক পারভেজ: নন্দীগ্রামে চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ ধরে বেতন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘মরণ ফাঁদ’, আতঙ্কে জনসাধারণ লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক! প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, মাধবপুরে সমালোচনার ঝড় মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ

Join 3 other subscribers

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৬তম বার্ষিকী পালিত হয়েছে। ৫৬ বছর আগের এই দিনে শুরু হওয়া গৌরবোজ্জ্বল সশস্ত্র সংগ্রামের স্মৃতি হৃদয়ে ধারণ করে উপজেলার সর্বস্তরের মানুষ এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) ​সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান। এসময় আরোও উপস্থিত ছিলেন,
​সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রওশন কোবির,
​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আলী বান্না।
​উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,
​প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম,
​পুলিশ প্রশাসনের পক্ষে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার এবং ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পুষ্পমাল্য অর্পণ করেন।

​বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান বর্ষীয়ান নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মানোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান ও জাহাঙ্গীর আলম ডিয়ার এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে প্রভাষক আবুল কাশেম এবং শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কোনদিন বৃন্দ একে একে বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

​দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন:

​”বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা।”

​বক্তারা আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র ও সমাজের সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
​সমাপ্তি ও প্রত্যয়
​জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার শপথ গ্রহণের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শেষ হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ডিমলার এই আয়োজনকে করে তোলে তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর।

আরওপড়ুন…… ঈদুল ফিতরে দেশবাসীকে এমপি সৈয়দ মো. ফয়সলের শুভেচ্ছা


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading