1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নন্দীগ্রামে চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু
স্বপদে ফিরেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পদ হারানো ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন। দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই এলাকাজুড়ে চলছে মিষ্টি বিনিময়। দুইবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যানকে পরিষদে পেয়ে ফুলের মালা পরিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জনতা।

গতকাল বুধবার দুপুরে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আনোয়ার হোসেন। তিনি চেয়ারম্যান স্বপদে ফেরায় পরিষদের সদস্য শামছুর রহমানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা আর থাকছে না।

স্থানীয় সূত্র জানায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের নভেম্বর মাসে বগুড়া সদর থানার একটি মামলায় পরিকল্পিত ভাবে আব্দুল মতিনকে আসামি করা হয়। তিনি নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য। স্বতন্ত্র প্রার্থী হয়ে দুবার নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে দুবারই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ক্লিন ইমেজে ব্যাপক জনসমর্থনের কারণেই তাকে হয়রানির মাধ্যমে জনসেবা কার্যক্রম ব্যাহত এবং জনসাধারণ বঞ্চনার শিকার হয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা।

এরআগে, গত ১ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি চেয়ারম্যান স্বপদে ফেরার আবেদন করেন বিএনপি নেতা আব্দুল মতিন। যোগদানের অনুমতিসহ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের জন্য বিবেচনা করে সুষ্ঠভাবে-জনগনের সেবা করার সুযোগ চেয়ে অনুরোধ জানান।

আবেদনে উল্লেখ করেন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে যোগদান করে সুষ্টভাবে অর্পিত দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের নভেম্বর মাসে বগুড়া সদর থানার একটি মামলায় আসামি করা হলে তাকে অনুপস্থিত দেখিয়ে গতবছর ডিসেম্বর মাসে প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। এনিয়ে হাইকোর্ট বিভাগে রিট করেন আব্দুল মতিন। গত ১৯ ফেব্রুয়ারি শুনানি শেষে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের পূর্ব আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত।

হাইকোর্টের আদেশে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে স্বপদে দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে গত ১২ মার্চ চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. সামিউল মাসুদ।

আরওপড়ুন…. মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!