1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষার জমি থেকে শিশুর নিহত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষার জমি থেকে শিশুর নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৯ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই থেকে
হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের একদিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় ১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে গরুর জন্যে ঘাস কাটাতে মুড়িয়াউক ইউনিয়নের পূর্ব পাড়ার উত্তর মহল্লা বাসিন্দা কেনু মিয়ার মেয়ে মনসুরা বেগম ৮ সরিষা ক্ষেতে যায়। সন্ধ্যার পরেও সে বাড়ী না ফেরায় পরিবারের লোকজন খুজতে থাকেন। একপর্যায়ে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়।

মুড়িয়াউক ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম জানান শুক্রবার সকালে ঘাস কাটতে সে জমিতে যায় দরিদ্র পরিবারের এই মেয়েটি সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোজাখোজ করে রাতে পর্যন্ত। তিনি আরো বলেন ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে ৫০/৬০ জন লোক নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করে সরিষার জমিতে মেয়েটি মৃত দেহ পাই। তিনি আরো বলেন কিভাবে তার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক জানান, মেয়েটি বাড়ি থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায় সন্ধ্যা পর্যন্ত না আসায় খোঁজাখুঁজির পর পরের দিন জমিতে লাশ পাওয়া যায়, মৃতদেহের গলায় তার পড়নের কাপড়- পেছানো ছিল। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে সব জানা যাবে।

লাখাই আগাপুর মহানাম সংকীর্তনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ধানের শীষে ভোট দেওয়ার আহবান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!