1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৪ Time View

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লাখাইর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ এর বিশেষ পুলিশি মহড়া চলছে।

শনিবার (২৩ মে) বিকেলে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ এর নেতৃত্বে বিশেষ পুলিশি মহড়া চালিয়ে যাচ্ছে। এ মহড়া কালে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, হাটবাজার এলাকা, আঞ্চলিক মহা সড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরজমিন পরিদর্শন কালে দেখা যায় থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, সকল উপপরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক, ও কনস্টেবল গন এ বিশেষ মহড়ায় অংশ নেন।

এ সময় মহড়া উপজেলার মোড়াকরি বাজার এলাকা,বামৈ বড় বাজার, কালাউক সড়ক বাজার, বুল্লাবাজার ও করাব সড়ক বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং উপস্থিত লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি,দাঙ্গা, যানজট বিষয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ বলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মহড়া চালিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে। আমরা চাই আসন্ন পবিত্র ঈদুল আজহায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোন প্রকার দ্বন্দ্ব সংঘাত ও দাংগা সংগঠিত না হয় তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরওপড়ুন…. আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই পুলিশের বিশেষ মহড়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!