1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী জেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

নীলফামারী জেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

নীলফামারী জেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
শান্তি শৃঙ্খলার উন্নয়ন এবং সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জার কমান্ডার মোহাম্মদ আব্দুস সামাদ। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, জেলা সিভিল সার্জন ডা.মোঃ হাসিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফইজুল ইসলাম, এন এস আই ও যুদ্ধ পরিচালক ফিরোজ কোবীর মাহমুদ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম,সূচনা বক্তব্য প্রদান করেন,নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, ‘দেশ গঠনে আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছু হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার সহ এ বাহিনীর দক্ষতার উন্নতি করতে হবে। রাতে বাহিনী দ্বারা আধুনিক এবং উন্নত সেবা প্রদান করা সম্ভব হয়।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের কল্যাণে ও নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে চলছে।আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading