1. salmankoeas@gmail.com : admin :
পুলিশ হেফাজত থেকে পালানো জালাল র‌্যাবের হাতে আটক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

পুলিশ হেফাজত থেকে পালানো জালাল র‌্যাবের হাতে আটক

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৯২ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

হবিগঞ্জের মাধবপুরের হত্যাসহ ১৬ মামলার অভিযুক্ত এবং আন্ত: জেলার ডাকাত দলের নেতা জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ফেনি জেলার সদর থানাধীন লালপুর এলাকা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯, সিপিসি -৩ এবং র‌্যাব -৭, সিপিসি -১ এর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফেনি জেলার সদর থানাধীন লালপুর এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ৫ ফেব্রুয়ারী তারিখে রুজুকৃত মামলা নং ৩, ধারা -৩৯৬ দ:বি: মূলে ক্লুলেস হত্যা মামলার তদন্ত প্রাপ্ত হত্যা সহ ১৬ টি মামলার আসামী এবং আন্ত: জেলার ডাকাত দলের নেতা মো: জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার ৭ জানুয়ারী ভোরে হবিগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তন্দ্রাচ্ছন্নে থাকা পুলিশের পাহারায় আন্ত: জেলার ডাকাত দলের নেতা স্প্রিং জালাল পলায়ন করে।

আরও পড়ুন …রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু!

মিডিয়া অফিসার অতি:পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ মৌলভীবাজার, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা সহ ১৬ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক কৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেপ্তারের লক্ষ্যে র – ৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!