1. salmankoeas@gmail.com : admin :
প্রকল্প বাতিলের ষড়যন্ত্র করলে রেল ও সড়কপথ অবরোধের হুশিয়ারি - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের

Join 4 other subscribers

প্রকল্প বাতিলের ষড়যন্ত্র করলে রেল ও সড়কপথ অবরোধের হুশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯১ Time View

স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সড়াইল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সদর ও লাখাই উপজেলার ৮ ইউনিয়নের হাজারো মানুষ।

গতকাল মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ৬৬১.৮৮ কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো সড়ক প্রশস্তকরণের কথা থাকলেও, হবিগঞ্জ অংশ বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব ৪০ কিমি কমে যাবে, বাড়বে অর্থনৈতিক গতি ও কর্মসংস্থান।

তারা বলেন, প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও লাখো মানুষ এই সড়ক ব্যবহার করে। এটি হবিগঞ্জসহ অন্তত ৪টি জেলার মানুষের যোগাযোগ, কৃষি, শিল্প ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বারবার হবিগঞ্জের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকল্প থেকে হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগসহ বিভিন্ন জনপ্রতিনিধি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading