1. salmankoeas@gmail.com : admin :
প্রশাসনের সর্বস্তরের উপস্থিতি সত্ত্বেও কি অভিভাবকহীন বাংলাদেশ? দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?-এবং উত্তরণ কোথায় ! - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

প্রশাসনের সর্বস্তরের উপস্থিতি সত্ত্বেও কি অভিভাবকহীন বাংলাদেশ? দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?-এবং উত্তরণ কোথায় !

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ Time View

প্রশাসনের সর্বস্তরের উপস্থিতি সত্ত্বেও কি অভিভাবকহীন বাংলাদেশ? দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?-এবং উত্তরণ কোথায় !
বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন এ-র অনুসন্ধানী প্রতিবেদন।
৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, তা বর্তমানে চরম অরাজকতার রূপ নিয়েছে। সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, জমি দখল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জবরদখল, হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ব্যাপক হারে বেড়ে চলেছে। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
এই পরিস্থিতির জন্য অধিকাংশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহল, দেশি-বিদেশি নানামুখি ষড়যন্ত্র ও প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং কিছু নামসর্বস্ব তরুণ অরাজনৈতিক ও রাজনৈতিক নেতাকে দায়ী করচ্ছেন। অভিযোগ উঠেছে, কিছু নামসর্বস্ব তরুণ রাজনৈতিক নেতা, বিভিন্ন দলের গোপন নেতা এবং প্রশাসনের সর্বস্তরের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা অবৈধভাবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চিরচারিত নিয়মে লিজরিবৃত্তি ও নীরবতা অবলম্বন করছেন। এদের যোগসাজশেই মূলত দেশে অরাজকতার অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
এহেন পরিস্থিতিতে বর্তমানে দেশের জননিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থা চরম হুমকির মুখে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দিন যত-ই যাচ্ছে অর্থনৈতিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।
সমাধান কল্পে দেশের এই মুহূর্তের চলমান সংকট থেকে উত্তরণের জন্য কিছু জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ বলে রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহল মনে করছে।
যেমুন প্রথমত প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা,আইন-শৃঙ্খলার উন্নতি করণ, রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী ভিত্তিতে ফিরিয়ে আনা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ পূর্বক সামাজিক সচেতনতা মূলক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। সর্বোপরি দেশের বর্তমান এই চরম সংকটাপূর্ণ মূহুর্ত থেকে উত্তরণের জন্য সরকার, রাজনৈতিক দল, সুধী সমাজ সহ প্রশাসন এবং সাধারণ মানুষ- সকলকে দেশের ও দেশের মানুষের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!