1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা

ফুলবাড়ীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত।

দিনাজপুর প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪৭ Time View

দিনাজপুর প্রতিনিধি :

জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম,

উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।

প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে শপথবাক্য পাঠ করা হয়, এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা, দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আরওপড়ুন ….‘অস্ত্র নয়, এআই সবচেয়ে বড় হুমকি’ — নির্বাচন নিয়ে সিইসি’র সতর্কবার্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!