1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৫৩ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী থানা এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশের কঠোর অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার।

দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের দিক-নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুলের নেতৃত্বে গত ৪/৫/২৫ তারিখে কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৯/ ৫/২৫ তারিখে পুলিশের চৌকস টিমের অভিযান করে ৫ জন অটোরিক্সা
চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন । অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে ইজিবাইকের ৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ,একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছে । গ্রেফতারকৃতরা হলেন কাটাবাড়ী গ্রামের রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫),
তেতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ কাশেম পাপ্পু (৩০), বারোকোনা গ্রামের মোঃ জবেদুলের ছেলে
মোঃ সেলিম (৩১), গ্রাম দক্ষিণ তেতুলিয়া পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম( ২৮), নবাবগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আনিসুরের ছেলে
সামিউল আলম রতন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধ নির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!