1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, চালকের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Join 4 other subscribers

বগুড়ায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, চালকের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

<

বগুড়ার মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলস বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষ চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অর্ধশত যাত্রী।

গতকাল রোববার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

<

ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম।

বাসের কয়েকজন যাত্রী জানান, যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শাজাহানপুরের রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিক মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে বাস থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলেন।

<

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আড়িয়া বাজার বাসস্ট্যান্ড অতিক্রম করার পর বাসের ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া দেখা যায়। ফুটওভার ব্রিজের নিচে বাস থামানোর পরই ভেতরে বাইরে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুনে বাস পুড়ে ভস্মীভূত হয়েছে। দক্ষ চালকের বুদ্ধিমত্তায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

<

আরওপড়ুন…. মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading