1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও স্বীকৃতি শীর্ষক মতবিনিময় - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও স্বীকৃতি শীর্ষক মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৪৯ Time View

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি

বগুড়ার প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতিসহ এমপিওভুক্তির করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাবি পূরণে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল বগুড়া শহরে জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত সভায় আন্দোলন ও পরবর্তী বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি আজিজার রহমান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মূখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহ সভাপতি মহিউদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এমএ সালাম, কামরুল হাসান, সিমানুর রহমান, বগুড়া জেলা প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদের সভাপতি এসএম কাওসার, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

উপস্থিত ছিলেন গাবতলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক বাবলু, শিবগঞ্জ আইসিবিএফ বুুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি শামসুল হক, দেওয়ান হোসেন, দুঁপচাচিয়া সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আজাদ রহমান, গাবতলীর করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহসিনা আক্তার, নওগাঁর আখি আকতার, লুৎফর রহমান, জয়পুরহাটের বিপ্লব রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!