1. salmankoeas@gmail.com : admin :
“বগুড়ায় মামলার বাদী খুন, জড়িত দুইজন গ্রেপ্তার“ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

“বগুড়ায় মামলার বাদী খুন, জড়িত দুইজন গ্রেপ্তার“

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৯৩ Time View

বগুড়া : প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় আসামিদের হামলায় বাদী আল আমিন খুনের ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

“গত শনিবার দিবাগত রাতে র‍্যাব-১২ ও র‌্যাব-৪ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার গাবতলী এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন- হত্যা মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামি বাশির আহম্মেদ“ (২৬) এবং ৫ নম্বর আসামি নাজির হোসেন (২৮)। আসামিরা সম্পর্কে আপন দুই ভাই। তারা শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

গতকাল রোববার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) ফিরোজ আহমেদ এটিসি এ তথ্য নিশ্চিত করেন। প্রতিপক্ষের হামলার নিহত আল আমিন (৩৫) বগুড়া নিউ মার্কেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম আল আমিন বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি ও মামলা তুলে নিতে চাপ দেওয়াসহ দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। গত ২৮ জুলাই দেড়লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে ভিকটিম আল আমিন হামলার শিকার হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

আরওপড়ুন…বগুড়ায় দিনভর সাহিত্য উৎসবে মাতলেন দুই শতাধিক কবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!