1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে দিনভর মেলা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে দিনভর মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪০৩ Time View

নন্দীগ্রাম বগুড়া : প্রতিনিধি

বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জনগণকে আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত মেলায় দিনভর প্রগতি, প্রবাস, সমতা ও সুরক্ষাসহ নানা পরামর্শ সেবা দেওয়া হয়।

গতকাল বুধবার সকালে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে পেনশন মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক, পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব হোসনা আফরোজা।

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ,ওয়াই,এম জিয়াউদ্দীন আল-মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জনগণকে পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা এবং বিস্তারিত তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়। জেলার ১২টি উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যাংকসহ বগুড়ার যুব উন্নয়ন অধিদপ্তরের ৩৩টি বুথে (স্টল) দিনভর সেবা দেয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় মেলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!