1. salmankoeas@gmail.com : admin :
বড়লেখায় পুলিশের অভিযানে চুরি যাওয়া ২ গরু উদ্ধার, গ্রেফতার ৩ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

বড়লেখায় পুলিশের অভিযানে চুরি যাওয়া ২ গরু উদ্ধার, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ Time View

এনামুল হক আলম, জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

তদন্তের অংশ হিসেবে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার ও সঙ্গীয় ফোর্স প্রথমে দোহালিয়া গ্রামের মিলন আহমদ (২৮)-কে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করে পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান মোল্লা জানান-

“গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত করে গ্রেফতার করেছি। উদ্ধার করা গরুগুলো আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।”


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading