1. salmankoeas@gmail.com : admin :
বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২৮ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশী মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৭ এপ্রিল) মধ্যরাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে আটক করা হয়।

এ সময়ে ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটককৃত আলাউদ্দিন পড়ালেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

আরওপড়ুন …মাধবপুরে আমার দেশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, আটককৃত আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!