1. salmankoeas@gmail.com : admin :
বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: মহা/আত/ঙ্কে মহা/মারীর রূপ নিচ্ছে ঘটছে অকাল মৃ/ত্যু! - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: মহা/আত/ঙ্কে মহা/মারীর রূপ নিচ্ছে ঘটছে অকাল মৃ/ত্যু!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ Time View

বিশেষ প্রতিনিধি:-জাহারুল ইসলাম জীবন।
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা এক ভয়াবহ রূপ নিয়েছে, বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, কেড়ে নিচ্ছে অসংখ্য তরুণের প্রাণ।
এই দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো উঠতি বয়সী কিশোর-তরুণদের বেপরোয়া মনোভাব। তাদের মধ্যে সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে জ্ঞানের অভাব এবং দ্রুত গতির প্রতি আকর্ষণ দেখা যায়। প্রায়ই দেখা যায়, তারা উচ্চ বিলাসী মোটরসাইকেল কিনে শহরের রাস্তায় বা মহাসড়কে বিপজ্জনকভাবে চালায়, যা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়।
অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার চালকদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকেই চালায় লাইসেন্সবিহীন অথবা চালায় দ্রুত ও বেপরোয়া গতিতে।
এই পরিস্থিতিতে, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। স্কুল-কলেজে এ বিষয়ে শিক্ষা প্রদান করা উচিত। দ্বিতীয়ত, মোটরসাইকেল চালকদের জন্য উন্নত প্রশিক্ষণ এবং লাইসেন্সিং প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মহাসড়ক গুলোর দু’পাশে নিরিবিলি ফাঁকা জায়গায় বা মাঠের ধারে বর্তমান সময়ে হঠাৎ করেই ব্যাঙের ছাতার মত গঁজিয়ে ওঠা বিনোদনমূলক চা ও কফি শপ গুলো রাত নয়টার ভিতরেই বন্ধ করনের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কারন সন্ধ্যার পর হইতে মধ্য রাত প্রর্যন্ত এই সকল কফি হাউস গুলো জমকালো আলোকসজ্জার পসরা সাঁজিয়ে খোলা থাকে যেখানে অধিকাংশই এই সকল উঠতি বয়সী কিশোর-তরুণদের উপস্থিতি বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। বন্ধুদের নিয়ে চা-কফি ও আড্ডাবাঁজি শেষে রাত্রে মহাসড়কের হাইওয়েতে মোটরসাইকেল রেসিং বাঁজি প্রতিযোগিতায় বেপরোয়া মাতোয়ারা হয়ে ওঠে যাহা মোটরসাইকেল দুর্ঘটনার আরেকটি অন্যতম কারণ বলে পরিলক্ষিত হচ্ছে।
এছাড়াও, অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরী। তাদের সন্তানদের মোটরসাইকেল ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে উচ্চবিলাসীতা ও অসচেতনতা পরিহার পূর্বক মারাত্মক সতর্কতা অবলম্বন করা উচিত এবং সন্তানের বয়স ও মানসিকতা অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে আরও সচেতন হতে হবে। তাদের উচিত সন্তানদের পর্যাপ্ত নিরাপত্তা জ্ঞান এবং দায়িত্বশীল ড্রাইভিং সম্পর্কে শিক্ষা দেওয়া।
যদি আমরা এখনই এই সমস্যার সমাধানে মনোযোগ না দিই, তবে মোটরসাইকেল দুর্ঘটনা মহামারীর আকার ধারণ করতে পারে এবং অকালে ঝরে যেতে পারে আরও অনেক তরুণের তাজা প্রাণ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading