1. salmankoeas@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী জাতীয় তাঁতী দলের জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা শহীদ আবু সাঈদ চত্বরে (ট্রাফিক মোড়) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের জলঢাকা উপজেলা ও পৌর শাখার আয়োজনে একটি একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জলঢাকা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ চত্বরে এসে আলোচনা মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা তাপী দলের সভাপতি আলমগীর হোসেন। জলঢাকা উপজেলা বাপি দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও জলঢাকা পৌর তাঁতী দলের যুগ্ন আহবায়ক সামিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও মরহুম মহিতুর চৌধুরীর কন্যা মাহিরিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার পাতি দলের সভাপতি শাহজাদা মুক্তি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা শাখার তাঁতি দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রশিদুল ইসলাম বাঙালি, গোলাম সারোয়ার ভুট্টু, আশিকুর রহমান, আসিদুল ইসলাম, নুরুজ্জামান, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মোবারক হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির ভাষণে মাহিরিন চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর চরম নির্যাতন ও জুলুম চালানো হয়েছে। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মী ঠিকমতো বাসায় ঘুমাতে পারেনি। বিএনপি’র এমন কোন নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না,যে ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত অথবা দুই চারটা মামলার শিকার হয়নি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিগত ১৭ বছরে বিএনপি’র শত শত নেতাকর্মী আওয়ামী লীগের গুন্ডাবাহিনী,পুলিশ লীগের গুলি ও টিয়ার সেলে গুম ও খুনের শিকার হয়েছে, শত শত নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল। তাদের অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেয়া হয়নি, প্রতিবাদ করলে তার ওপর নেমে আসত অমানুষিক জুলুম ও নির্যাতন।ছাত্র জনতার কল্যাণে ফ্যাসিবাদী, বাকশালী আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ আজ মুক্ত। এখনই সময় দেশ ও জাতির উন্নয়নে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে সংগঠিয় হয়ে দেশ গঠনে ভূমিকা রাখা। আগামী নির্বাচনকে সামনে রেখে, ১৭ বছরের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করা।নির্বাচনে বিএনপি যাতে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে পারে,দলীয় কোন্দল ভুলে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী কোরাই এ সভার মূল লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!