
বাহুবল প্রতিনিধি :
বাহুবল উপজেলার অগ্রাধিকার ভিত্তিতে বাহুবলের গ্যাস সর্বস্তরের মানুষ ঘরে ঘরে সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছে।
গ্যাস নীতিমালা অনুযায়ী গ্যাসকূপ সংলগ্ন এলাকার মানুষের জন্য গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও এ নিয়ম দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, গ্যাস সংযোগ পাওয়া কোনো অনুগ্রহ নয়, বরং এটি বাহুবলবাসীর ন্যায্য অধিকার।
এই দাবিকে কেন্দ্র করে আগামী ৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বাহুবল উপজেলার শ্রীমঙ্গল সড়কের রশিদপুর গ্যাসফিল্ডের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আয়োজন করেছে সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবল।
আয়োজকরা জানিয়েছেন, গ্যাস সংযোগ না দেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।