1. salmankoeas@gmail.com : admin :
বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে : নন্দীগ্রাম যুবদল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে : নন্দীগ্রাম যুবদল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১৬ Time View

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট গ্রামীণ জনপদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে যুবদল। আগামী সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষ প্রতীকে আস্থা রাখার আহ্বান জানাচ্ছেন নেতারা।

শুক্রবার দিনভর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের নেতৃত্বে নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গ্রামীণ জনপদে গণসংযোগ করে। এরআগে বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার মিছিল ও গণসংযোগ করে যুবদল।

উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই, দেওতা, কল্যাণনগর, বর্শন, কালিশ, পুনাইল, চাকলমাসহ বিভিন্ন বাজারে ও মহল্লায় বাড়ির দরজায় গিয়ে লিফলেট পৌঁছানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে জনগণের কাছে বিস্তারিত তুলে ধরছেন নেতারা। বাজারের দোকানি, পথচারী, যানবাহনের চালক, যাত্রী ও দিনমজুরদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করা হয়।

পথসভায় আব্দুর রউফ রুবেল বলেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে জনগণ ৩১ দফা বাস্তবায়ন করবে।

উপস্থিত ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নূরনবী রহমান, যুবদল নেতা নান্নু ইসলাম, ওয়াসিম চন্দ্র, ইউনুস আলী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!