1. salmankoeas@gmail.com : admin :
বিএনপি কিন্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে চাইলেই প্রতিবাদের ধরন পরিবর্তন করতে পারতো’ কুলাউড়া বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রিপন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

বিএনপি কিন্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে চাইলেই প্রতিবাদের ধরন পরিবর্তন করতে পারতো’ কুলাউড়া বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রিপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৬৪ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লাগে। তবুও একটি চক্রের ফাঁদে পা না দিয়ে বিএনপি কিন্ত ধৈর্য্যর পরীক্ষা দিয়ে যাচ্ছে- বিএনপি চাইলেই সাথে সাথে প্রতিক্রিয়ার ধরন পরিবর্তন করতে পারতো। কিন্তু সেটা করতে দলের নেতৃত্ব চাননি। শনিবার(১৯ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,‘লন্ডন বৈঠকের পরে দেশ নির্বাচন মূখি হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি,একটি চক্র একটি পক্ষ যারা নির্বাচন হলে এদেশের জনগণ তাদের ওপর আস্থা রাখবে না। এ দলগুলো বিভিন্ন কৌশল করে নির্বাচন পেছাতে চাচ্ছে। অথচ এই দলটি বাংলাদেশের প্রতিটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই যে দ্বি-চারিতা,দ্বিমূখি আচরণ যে দলকে বাংলাদেশের জনগন চেনে। ইসলামের লেবাস লাগিয়ে এদেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। জনগণ প্রস্তুত রয়েছে আগামী নির্বাচনের মাধ্যেমে তাদের পছন্দের সরকার গঠন করতে’। রিপন বলেন-‘এ দলটি নতুন করে তালবাহানা শুরু করেছে পি আর সিস্টেম। অথচ এদেশের মানুষ পি আর সিস্টেম কি সেটা বুঝে না। এই পি আর সিস্টেমের মূলা ঝুলিয়ে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এখনো গনতন্ত্রের মূল কাঠামোই শক্তিশালী করতে পারিনি। সেখানে নতুন করে পির আর সিস্টেম দেশেকে নতুন করে সংকটেরদিকে ধাবিত করার চেষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন-‘যারা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য আর মতলব আমরা বুঝি। সেই পরাজিত শক্তি ৭১ এ যারা পরাজিত হয়েছিল সেই শক্তি বাংলাদেশকে এখন ২৪ দিয়ে বলে ২৪ নাকি গণঅভ্যুত্থান। সেটাই না কি বাংলাশের স্বাধীনতা দিবস। তিনি বলেন-‘৭১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশে একটা মানচিত্র দিয়েছিলেন। আমরা আমাদের পাসপোর্ট আইডি পেয়েছিলাম। আমরা বাংলাদেশী, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। আর ২০২৪ এ আমরা ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচারের কবল থেকে আমরা নতুন করে মুক্ত হয়েছি। তাই ২৪ কে দিয়ে ৭১ কে কোনভাবেই খাটো করা যাবে না’। ‘বিএনপি এমনই একটি দল,যে দল ইতিবাচক রাজনীতি করে বাংলাদেশে নতুন দৃষ্টান্ত রেখেছে। বিএনপি শুধু দেশে গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনই করেনি নিজের দলেও গনতান্ত্রিক চর্চা করে। রিপন বলেন-এদেশের গণতন্ত্রকামী মানুষ বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। ১৪ তে,১৮ তে,২৪ এ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গত ১৬ সতের বছর মানুষ তার পছন্দের সরকার গঠন করতে পারেনি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা,মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু। উদ্বোধক ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান। এছাড়াও সম্মেলনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!