1. salmankoeas@gmail.com : admin :
বিএনপি নেতাকর্মীর বলিদান বৃথা যাবে না : মোশারফ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপি নেতাকর্মীর বলিদান বৃথা যাবে না : মোশারফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। বহু নেতাকর্মী গুম-খুনের শিকার, অনেকে পঙ্গু হয়েছে। তাদের এই বলিদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বাসস্ট্যান্ডে মুগ্ধ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। এদিন শহরজুড়ে আনন্দ মিছিল ও নেতাকর্মীদের উল্লাস করতে দেখা গেছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি বজলুল করিম টোটন, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল আমিন সরকার, ফয়সাল রহমান শুভ, ওহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহী, সহ সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, সোহানুর রহমান, রাজু আহমেদ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম সবুজ, গোলাপ হোসেন, মহিলাদল নেত্রী রেশমা আরা সাথী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, সাদিকুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!