
দিনাজপুর প্রতিনিধি :
“দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার গরিব ও অসহায় মানুষের মাঝে, বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট “সমাজসেবক মোঃ মতিউর রহমান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টিউবওয়েল বিতরণ করেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব। আপনি-আপনারা চেয়েছেন বা চাননি, আমি নিজেই এলাকার মানুষদের কষ্ট দেখে এগিয়ে এসেছি। শুধু টিউবওয়েল দিয়েই থেমে থাকিনি—প্রতিটি টিউবওয়েলের স্থাপন খরচও আমি বহন করেছি।”
তিনি আরও বলেন, “আপনাদের দোয়ার কামনা করি। যদি আল্লাহ তায়ালা আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে কবুল করেন, তবে আমার প্রাপ্ত সকল সুবিধা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন গ্রামে টিউবওয়েল বিতরণের কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও সহায়তা অব্যাহত থাকবে।
আরওপড়ুন .সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধ
Subscribe to get the latest posts sent to your email.