1. salmankoeas@gmail.com : admin :
বোচাগঞ্জ বাজারে দাম না থাকায় পাঁকা ভুট্টা নিয়ে চরম বিপাকে কৃষক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বোচাগঞ্জ বাজারে দাম না থাকায় পাঁকা ভুট্টা নিয়ে চরম বিপাকে কৃষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫৪ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হওয়া সত্ত্বেও আবহাওয়া অনূকূলে না থাকায় এবং বাজারে ক্রেতা না থাকায় ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষকেরা। বাজারে দাম না থাকায় পাঁকা ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়ছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩শ ত্রিশ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ করা হয়েছে। এর পাশাপাশি খরিপ—১ মৌসুমে ভুট্টা আবাদ হয়েছে ১০৪৫ হেক্টর জমিতে। এবার গড়ে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ফলন হয়েছে ৩৮ মন। প্রতি হেক্টরে প্রায় ১১ মেট্রিকটন। অনেক জমিতে ৪০ থেকে ৪২ মন পর্যন্ত ফলন হচ্ছে। সরকার ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিনামূলে সার ও বীজ সরবরাহ করেছে। রোগ বালাই কম ও উৎপাদন তুলনামূলকভাবে বেশি হওয়ায়। ভুট্টা চাষে আগ্রহ বাড়ে এ অঞ্চলের কৃষকদের। তবে যে তুলনায় ভুট্টা আবাদ ও ফলন হয়েছে সে তুলনায় বাজারে ভুট্টার দাম অনেক কম। বোচাগঞ্জ উপজেলার কৃষকেরা সময়মত ভুট্টা ঘরে তুললেও বৈরী আবহাওয়ার কারণে তারা ভুট্টা বিক্রয় করতে পারছে না। বাজারে ভুট্টার দাম ও ক্রেতা না থাকায় ভুট্টা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে হাজার হাজার কৃষক। বর্তমানে প্রতি মন কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ৭শ ৫০ টাকা থেকে ৮শ টাকা দরে। আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা দরে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ভুট্টা গাছে। পাঁকা মোছা ঝুলছে। গত কয়েক দিনে একটনা বর্ষনের কারণে কৃষকেরা জমিতে থাকা ভুট্টা ঘরে তুলতে পারছে না। আবার কেউ কেউ পাঁকা ভুট্টা ঘরে তুললেও ক্রেতার অভাবে ভু্টা বিক্রি করতে পারছে না। ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়ছেন কৃষকেরা । আটগাও গ্রামের কৃষক সোলায়মান জানান, ১ একর জমিতে বোরো ধানের পরিবর্তে ভুট্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ভুট্টা শুকাতে পারছি না। এদিকে বাজারে ক্রেতা না থাকায় দিন দিন ভুট্টার দাম কমছে। সময়মত ভুট্টা বিক্রি করতে না পারলে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে।
উপজেলা কৃষি অফিসার নয়ন কুমার শাহা জনান, ভুট্টা স্বল্প খরচে একটি লাভজনক ফসল। তবে কিছুদিন ধরে বৈরী আবওহাওয়ার কারণে কৃষকেরা ভুট্টা ঘরে তুলতে পারছে না।

মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর থেকে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!