1. salmankoeas@gmail.com : admin :
ভয়েস অব জুলাই : নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ভয়েস অব জুলাই : নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৯৫ Time View

ভয়েস অব জুলাই :
নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে জুলাই আগস্টের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে ভয়েস অব জুলাই। সংবর্ধনা অনুষ্ঠান, জুলাইয়ের শপথ ও সংগ্রাম থেকে সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার সদস্য সচিব নাজমুল হাসান নেহাল। নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক সালমির ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ বাবু, ভয়েস অব জুলাই বগুড়ার যুগ্ম আহ্বায়ক তাজনুর ইসলাম, মিজানুর রহমান, সানজিদা আনজুম এশা, রিয়াদ হাসান, নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব মিরাজ মিজু, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ শাকিল।
আলোচনার শুরুতে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন আহত জুলাইযোদ্ধা, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও নেতৃত্বদানকারী ছাত্র-জনতা।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সুশাসন এবং ন্যায্য সমাজ গড়ার প্রত্যাশা। বগুড়ার শিক্ষার্থী ও যুব সমাজকে সংগঠিত করে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র, বৈষম্য, অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াকু ভূমিকা রাখবে ভয়েস অব জুলাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!