1. salmankoeas@gmail.com : admin :
ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাধবপুরে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক মাধবপুরে বিএনপি নেতার বি/রু/দ্ধে মামলা, দলীয় নেতাকর্মীদের প্রত্যাহারের দাবি নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক মাধবপুরে ৩ শতাংশ বসতভিটা ছাড়তে বৃদ্ধাকে চাপ, ইটের আঘাতে আহত প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস

ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮৬ Time View
ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাজারে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়ম ও ওজনে কারচুপির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মাধবপুর পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে প্রথা ফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার টাকা, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার টাকা এবং পূজা কসমেটিক্সের মালিক গোবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো, পণ্যের সঠিক মোড়ক ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাকে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ৯টায় জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরওপড়ুন……. নন্দীগ্রামে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!