1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে বিএনপি'র লিফলেট বিতরণ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মধুখালীতে খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে বিএনপি’র লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৫ Time View

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালীতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম-এর পক্ষ থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলগেট, মধুবন মার্কেট ও মধুখালী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, “১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, যেন সাধারণ মানুষ এ বিষয়ে জানতে পারে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—মধুখালী উপজেলার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, পৌর কৃষকদলের আহ্বায়ক নুরনবী মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন প্রমুখ।
নেতাকর্মীরা আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা তুলে ধরা হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!