1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মোঃ আরিফুল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের র‌্যাবের যৌথ অভিযানে আসামি ঢাকা থেকে গ্রেফতার কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর, উত্তেজনা বিরাজ

Join 3 other subscribers

মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মোঃ আরিফুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মধুখালী পাটবাজার মোড়ে মধুখালী উপজেলা শাখা -বাংলাদেশ মহিলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাসরিন কালাম, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা,
আন্দোলন সম্পাদক মিলি ইসলাম,
প্রশিক্ষণ সম্পাদক শুক্লা রানী ভৌমিক,
সমাজকল্যাণ সম্পাদক প্রিতীকনা ভাদুরী,
সদস্য খুরশিদা আনোয়ার,
কাউন্সিলর (অপসারিত) রেশমা আক্তার,
সদস্য সালেহা বেগম,
এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শীতবস্ত্র পেয়ে উপকৃতরা মহিলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading