1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে মিথ্যা মামলায় সাংবাদিক জুয়েল শরীফ গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মধুখালীতে মিথ্যা মামলায় সাংবাদিক জুয়েল শরীফ গ্রেফতার

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৩১ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক মোঃ জুয়েল শরীফকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় শুকতারা টিভি ২৪-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, গত ১৬ আগস্ট ২০২৫ শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান।

 

পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ১৭ আগস্ট রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিক মহল ও স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

কেউ কেউ দাবি করছেন, একজন কর্মরত সাংবাদিককে এভাবে আটক করা সংবাদপেশার স্বাধীনতার জন্য হুমকি হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, মামলার আইনানুগ প্রক্রিয়ায়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরওপড়ুন….মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!