1. salmankoeas@gmail.com : admin :
মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি চেয়ে এলাকাবাসীর দাবি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি চেয়ে এলাকাবাসীর দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার (১৫ অক্টোবর) বিকেলে স্থানীয় জনসাধারণের উদ্যোগে স্টেশন প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বহরা, চৌমুহনী, আদাঐর, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের একাংশসহ প্রায় দুই লক্ষাধিক মানুষ শিক্ষা, চিকিৎসা ও নানাবিধ প্রয়োজনে মনতলা স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। উপজেলা সদর থেকে সবচেয়ে নিকটবর্তী হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ মনতলার আশপাশে গড়ে ওঠা সরকারি কলেজ, বাণিজ্যিক ব্যাংক, এনজিওসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়মিত এ স্টেশন ব্যবহার করে থাকেন।

বর্তমানে মনতলা রেলওয়ে স্টেশনে শুধুমাত্র আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিরতি রয়েছে এবং এ স্টেশনের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ২০টি আসন। এতে বিপুল সংখ্যক যাত্রীকে প্রতিদিন পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

এ অবস্থায় স্থানীয়রা মনতলা রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিরতি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনতলা রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা নিশ্চিতে পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধা রয়েছে। বরাদ্দকৃত আসনের তুলনায় যাত্রীচাহিদা প্রায় দশগুণ বেশি। তাই নতুন আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর হলে যাত্রীসেবা উন্নত হওয়ার পাশাপাশি রেলওয়ের রাজস্বও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আরওপড়ুন……ভূমি ব্যবস্থাপনায় ঐতিহাসিক রায়: কোনো বৈধ ভূমি মালিকের নামজারি আবেদন আর বাতিল করা যাবে না

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!