1. salmankoeas@gmail.com : admin :
মব সৃষ্টির নামে অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলেরই কঠিন হুঁশিয়ারি। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক ২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি

Join 3 other subscribers

মব সৃষ্টির নামে অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলেরই কঠিন হুঁশিয়ারি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক।
দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।গুপ্ত বাহিনী দিয়ে সৃষ্ট হচ্ছে বিশৃঙ্খলা, সরকার চুপ” – জাকির হোসেন উজ্জ্বল
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনী হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে এ জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। শহীদ জিয়ার আদর্শই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার ও অশালীন অপপ্রচার চলছে তা এক ভয়াবহ ষড়যন্ত্রের অংশ। যারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।
“রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে যুবদল” – এম এ মোহিত
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,“যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন,“যুবদল দেশের প্রতিটি উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে সজাগ ও সংগঠিত। আমরা আর নিশ্চুপ থাকবো না। যারা অরাজকতা ও অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তাদের রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।
তৃণমূলে যুবদলের শাণিত বার্তা
প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবদল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, মব সৃষ্টির নামে রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এবার আর সহ্য করা হবে না। শহরের তরুণদের অংশগ্রহণে এ বিক্ষোভ ছিল শক্তি ও সংগঠনের এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
নেতারা ইঙ্গিত দেন, সারাদেশের যুবদল এখন সংগঠিত, প্রস্তুত, এবং নেতৃত্বের নির্দেশেই রাজপথে হবে চূড়ান্ত জবাব।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading