1. salmankoeas@gmail.com : admin :
মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতারে প্রশংসায় ভাসছে পুলিশ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন।

Join 4 other subscribers

মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতারে প্রশংসায় ভাসছে পুলিশ

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭২ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যা মামলার এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপে প্রশংসিত হচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশ।

গত শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের মস্তক এখনো উদ্ধার করা যায়নি।

গ্রেফতারকৃতরা হলেন কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর (জলেশরী) গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০) এবং রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

জানা যায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়ে যায় সবুজ। এরপর থেকে সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরদিন বৃহস্পতিবার বিকেলে ধান ক্ষেতে মরদেহটি উদ্ধার হলে পরিবারের সদস্যরা বিশেষ চিহ্ন দেখে নিহতকে সাব্বির হোসেন সবুজ (পিতা: মৃত ইবনে সাউদ সরকার, গ্রাম: রশিদপুর) হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “হত্যা মামলার প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহের মস্তক উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

আরওপড়ুন…বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব সাবেক প্রিন্সিপাল আব্দুল জলিলের ইন্তেকালঃ শোকের ছায়া মেহেরপুর, মুজিবনগর ও আমঝুপি অঞ্চলে!


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading