1. salmankoeas@gmail.com : admin :
মাদকাসক্ত ছেলের নির্যাতনে  অসহায় মা সবিতা দেব - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাদকাসক্ত ছেলের নির্যাতনে  অসহায় মা সবিতা দেব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩২৬ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেঘরাশি গ্রামে এক অসহায় মায়ের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। সবিতা রানী দেব নামের ওই বৃদ্ধা নারী আজ নিজের সন্তানের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন। তার চোখের পানি যেন কোনোভাবেই শুকায় না। নেশাগ্রস্ত ছেলে রুবেল দেবের নির্যাতনে তার জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে।
জানা যায়, অনেক কষ্ট সহ্য করে, না খেয়ে-না পরে ছেলেকে বড় করেছেন সবিতা রানী দেব। জীবনের সবটুকু শ্রম ও মমতা দিয়ে সন্তানকে মানুষ করেছেন তিনি। কিন্তু আজ সেই সন্তানই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্ত হয়ে পড়ার পর থেকেই রুবেল দেবের আচরণে আসে ভয়াবহ পরিবর্তন। প্রায়ই তিনি মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
অভিযোগ রয়েছে, রুবেল দেব বাড়ির প্রায় সব আসবাবপত্র একে একে বিক্রি করে দিয়েছেন। এমনকি বাড়ির গাছপালাও কেটে বিক্রি করেছেন তিনি। এতে পরিবারটি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। শুধু তাই নয়, ছেলের অত্যাচারে ঘরছাড়া হয়েছেন তার স্ত্রীও। এখন একমাত্র আশ্রয়দাতা মাকেও বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
সবিতা রানী দেব জানান, “আমি অনেক কষ্ট করে ছেলেকে বড়  করেছি। নিজের খাবার না খেয়ে তাকে খাইয়েছি। কিন্তু এখন সে নেশায় আসক্ত হয়ে গেছে। প্রতিদিনই আমাকে মারতে আসে। ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। গাছপালাও কেটে ফেলেছে। এখন আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি কোথায় যাব, কী করব বুঝতে পারছি না।”
তিনি আরও বলেন, “গ্রামের অনেকের কাছে বিচার চেয়েছি। কিন্তু কোনো ফল পাইনি। সবাই শুধু আশ্বাস দেয়। আমি জানি না, আদৌ বিচার পাব কি না। এই কষ্ট নিয়ে হয়তো একদিন মারা যাব।”
স্থানীয় সমাজকর্মী হামিদুর রহমান বলেন, মাধবপুরে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পরিবারগুলো ভেঙে পড়ছে। সবিতা রানী দেবের ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ। শুধু তিনি নন, এমন অনেক পরিবার আজ নিঃশব্দে কষ্ট ভোগ করছে।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তিতন মিয়া বলেন, “মাদক এখন সমাজকে ধ্বংস করে দিচ্ছে। রুবেল দেব তার মায়ের ওপর যে নির্যাতন চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা সবিতা রানীকে চেয়ারম্যানের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। রুবেলকে দ্রুত কাউন্সেলিংয়ের মাধ্যমে সংশোধন করা প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ফরিদ মিয়া জানান, সবিতা রানী দেবের অভিযোগ তিনি শুনেছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!