1. salmankoeas@gmail.com : admin :
মাদক ধ্বংসের 'টাইম বোমা' যুবদল, কোনো আপস নেই - আব্দুর রউফ রুবেল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাদক ধ্বংসের ‘টাইম বোমা’ যুবদল, কোনো আপস নেই – আব্দুর রউফ রুবেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮৭ Time View
মাদক ধ্বংসের 'টাইম বোমা' যুবদল, কোনো আপস নেই - আব্দুর রউফ রুবেল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

মাদক ধ্বংস করার ‘টাইম বোমা’ যুবদল, কোনো অপরাধীর দলীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। যুবসমাজকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী প্ল্যাটফর্ম যুবদল। আমরা তরুণদের শক্তি ও তাদের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করি।

রোববার দুপুরে পৌরসভার বিভিন্ন মহল্লার যুব-তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চান নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।

তিনি আরও বলেন, যুব সমাজ দেশের বৃহৎ শক্তি, অবহেলা করা যাবে না। ক্রীড়া চর্চা একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে কাজ করছে বিএনপি সরকার। নন্দীগ্রাম উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা গড়তে প্রতিটি মহল্লায় জনসচেতনতা বাড়াতে হবে। জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং দায়িত্বশীল জনগণকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলার আহ্বান জানান।

এরআগে, উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেয় যুবদল। ইউনিটের নেতা জয়নুল আবেদিন শিবলু, শাকিল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের দিকনির্দেশনায় গ্রামীণ জনপদে খেলাধুলার প্রসার ঘটছে। মাদকের আগ্রাসন ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখছে যুবদল।

আরওপড়ুন…… নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!