1. salmankoeas@gmail.com : admin :
মাদক পাচারের সময় মাধবপুরে র‌্যাবের হাতে ধরা দুই ব্যবসায়ী - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু। কাজিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট মাদক পাচারের সময় মাধবপুরে র‌্যাবের হাতে ধরা দুই ব্যবসায়ী প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ ডিমলায় আট বছর ধরে জলমগ্ন রাসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়: চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব ২০২৬-২৭ নবনির্বাচিত ২৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ। মাদকের অপবাদে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ; আহত ১৫ মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, তিন দিনে হাসপাতালে প্রায় ২০০ রোগী

মাদক পাচারের সময় মাধবপুরে র‌্যাবের হাতে ধরা দুই ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

মাধবপুর উপজেলা সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৫৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মোঃ মুজাহিদ মিয়া (২৫) ও মোঃ হাবিবুর রহমান (৬৫)কে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজির ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও সিএনজিসহ দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাব জানায়, আটক দুইজনকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার অফিসার মোঃ সোহেল রানা জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আরওপড়ুন….. প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!