1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার হলেন আয়কর আইনজীবী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার হলেন আয়কর আইনজীবী

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার :

দীর্ঘ আট বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক গৃহীত আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষার জন্য সারাদেশ থেকে ২৮ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার ৪২১ জন, যাদের মধ্যে ভাইভা পরীক্ষার মাধ্যমে ১২ হাজার ৬৯০ জনকে চূড়ান্তভাবে আয়কর আইনজীবী হিসেবে মনোনীত করা হয়।

নির্মল ইন্দু সরকারের এ কৃতিত্বের ফলে এখন থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কর আপিল ট্রাইব্যুনালসহ দেশের যেকোনো কর আদালতে করদাতা বা সরকারের পক্ষে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে নির্মল ইন্দু সরকার বলেন,
“আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এখন থেকে দেশের কর ব্যবস্থাপনায় রাজস্ব আদায় এবং করদাতাদের সহায়তা প্রদানের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার সুযোগ পাব। আমি বিশ্বাস করি, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।”

নির্মল ইন্দু সরকারের এ অর্জনে পরিবার, বন্ধু, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

আরওপড়ুন …মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক এক কারবারি ৯০ বোতল ভারতীয় মদ ও পিকআপ জব্দ, পুলিশের সফল অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!