1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫৭ Time View

মাধবপুর প্রতিনিধিঃ
‎
‎মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১০জুন) বিকেল ৪টায় ইউনিয়নের মানিকপুর গ্রামবাসীর আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. ফুল মিয়া সর্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীউর রহমান আব্বাস।
‎
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্সপেক্টর সুকোমল রায়, এসআই কবির আহমেদ, মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ, নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন ওরফে শুকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
‎
‎এছাড়াও যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, মো. আজাদ সোবহান হৃদয়, সুজন আহমেদ, ইমন, সেবুল, বুরহান উদ্দিন ভূইয়া সহ প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
‎
‎সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরওপড়ুন…. হুইপ জিকে গউছের নিরলস প্রচেষ্ট হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ॥ টেন্ডার আহবান।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!