
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত মানিক মিয়া (৪৮) কে আবারও আটক করেছে পুলিশ।
মাধবপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,বৃহস্পতিবার (৮ মে) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই ইউনিয়নের বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মানিক মিয়া কে ১৬০ পিস ইয়াবাসহ আটক করে।
ওসি আরও জানায় আটককৃত মানিকের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।
Subscribe to get the latest posts sent to your email.