1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়ন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়ন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩১০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সিলেট বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আঞ্চলিক পর্যায়ের ফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ে তারা রাঙামাটির কুয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৮–৭ গোলে জয় ছিনিয়ে নেয় শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের কিশোরীরা।

এ জয়ে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বলেন, “আমাদের মেয়েরা অসাধারণ খেলেছে। কুমিল্লায় জয়ের পর এখন জাতীয় পর্যায়ে ঢাকায় চারটি শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। আমরা আশাবাদী, জাতীয় পর্যায়েও তারা সাফল্য অর্জন করবে।”
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন, “শাহজাহানপুর বিদ্যালয় মাধবপুরের গর্ব।

তাদের ধারাবাহিক সাফল্য প্রমাণ করে এই উপজেলার খেলোয়াড়রা প্রতিভাবান ও পরিশ্রমী। জাতীয় পর্যায়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

দলের অধিনায়ক স্বর্ণা মুন্ডা বলেন, “আমরা লক্ষ্য স্থির করে মাঠে নামি, প্রতিটি ম্যাচে আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। জাতীয় পর্যায়েও আমরা মাধবপুরের মুখ উজ্জ্বল করব।”

আরওপড়ুন …ডিমলায় সড়ক দুর্ঘটনায় নবজাতক নাতনীর ও নানীর মর্মান্তিক মৃ ত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!